× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেহা বোরা আবারও আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৭:২৫ পিএম

নেহা বোরা আবারও আটক। ফাইল ছবি

নেহা বোরা আবারও আটক। ফাইল ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে ছাত্রনেত্রী নেহা বোরাকে আবারও আটক করেছে দিল্লি পুলিশ। 

রবিবার দিল্লির আশ্রম মার্গ এলাকা থেকে বিক্ষোভের সময় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এর আগে শনিবারও তাকে আটক করে রাতে ছেড়ে দেওয়া হয়েছিল।

নেহা বোরা বামপন্থী ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পিএইচডি গবেষক। সিইসির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে দিল্লির রাজপথে তরুণদের চলমান আন্দোলনে তিনি অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন।

বিবিসির খবরে বলা হয়, সমর্থকদের নিয়ে রবিবার আশ্রম মার্গে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে নেহাকে আটক করে। এর আগে শনিবারও সফদরজং ফ্লাইওভারের কাছে দিল্লি হাটে বিক্ষোভের সময় তাকে আটক করা হয়েছিল।

২৯ বছর বয়সী নেহা বোরা ভারতের শিক্ষার্থী ও অধিকার আন্দোলনের এক পরিচিত মুখ। এর আগে প্রশ্নফাঁসবিরোধী অনশনে অংশ নিয়ে এবং শিক্ষাব্যবস্থা সংস্কারের আন্দোলনে সামনের সারিতে থেকে তিনি আলোচনায় আসেন। পুলিশের ব্যারিকেডে দাঁড়িয়ে কিংবা প্রিজন ভ্যানে ওঠার সময়ও হাসিমুখে তার স্লোগান দেওয়ার দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বারবার আটক ও মামলার মুখোমুখি হলেও তিনি রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা