× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিজেপির ৩ নেতাকে তোলা হবে ম্যাজিস্ট্রেটের সামনে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১০:৩৩ এএম

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাদের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার সকালে তাদের দিল্লি ক্যান্টনমেন্টের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা রয়েছে। খবর দ্য হিন্দু।

দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিং এ তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর বিমানের ভেতর থেকেই তিন নেতাকে আটক করে পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা রয়েছে।

বিএনএসএসের ১২৬ ধারা শান্তি বজায় রাখার জন্য মুচলেকা বা নিরাপত্তা নিশ্চয়তা নেওয়ার বিধানসংক্রান্ত। অন্যদিকে, ১৭০ ধারায় নির্দিষ্ট পরিস্থিতিতে আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে পুলিশের প্রতিরোধমূলক গ্রেপ্তারের ক্ষমতার কথা বলা হয়েছে।

দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, তিন নেতাকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়নি। জনশৃঙ্খলা বজায় রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের পুরোনো ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১৫১ ধারায় তাদের আটক রাখা হয়েছে।

আরও পড়ুন
যে আগুন ছড়িয়ে গেল…

অন্যদিকে, বিক্ষোভের আগে গুরুগ্রামে নিজের বাড়ি থেকে আটক ধ্রুব রাঠীকে রবিবার রাত ৩টার দিকে ছেড়ে দেওয়া হয়।

আটক নেতাদের ছাড়াই আন্দোলন চালানোর ঘোষণা

শীর্ষ নেতারা আটক হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। দলের সদস্য অজিঙ্ক্য শিন্ডে জানিয়েছেন, রবিবারও বিক্ষোভকারীরা যন্তর মন্তরের দিকে মিছিল করবেন। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।

আটক হওয়ার আশঙ্কা আগেই করেছিলেন অভিজিৎ দীপকে। এ কারণে শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তিনি দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্ক্য শিন্ডেকে দিয়ে যান।

শনিবার দলের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত আগাম ধারণ করা ভিডিওবার্তায় অভিজিৎ দীপকে বলেন, “আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তাহলে বুঝবেন, আমি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেপ্তার হয়েছি। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্ক্য আন্দোলন ও সিজেপির নেতৃত্ব দেবে। আপনারা তার নির্দেশনা অনুসরণ করবেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা