প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:২৭ পিএম
মুক্তি পেয়েছেন নেহা বোরা। ছবি: সংগৃহীত
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি পুলিশের হাতে আটক সমাজকর্মী নেহা বোরা ময়দান গড়ি থানা থেকে মুক্তি পেয়েছেন।
মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন নেহা নিজেই।
পোস্টে নেহা জানান, আটক থাকাকালীন পুলিশ তার ফোনটি নিয়ে গিয়েছিল এবং পরে তা তাকে ফেরত দেওয়া হয়।
তিনি আরও বলেন, ময়দান গড়ি থানায় আটক থাকা অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।
সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলনকারী অন্যতম মুখ নেহা বোরাকে শনিবার সকালে আটক করা হয়েছিল।