× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিজেপির বিক্ষোভ: এবার আটক বলিউড তারকা ইমরান খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৯:৪৯ পিএম

বলিউড তারকা ইমরান খান। ছবি: সংগৃহীত

বলিউড তারকা ইমরান খান। ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামায় বলিউড তারকা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি দেশটির তারকা অভিনেতা আমির খানের ভাগ্নে।

শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টি বিক্ষোভের আয়োজন করে। সেখানে যান অভিনেতা ইমরান খান। এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। তিনি পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেছেন।

রাজধানী দিল্লির যন্তরমন্তরে এদিন সবচেয়ে বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেখানে কাউকে পৌঁছাতে দেয়নি। উল্টো ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ নেতাদের দিল্লির বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা এখনো পুলিশের জিম্মাতেই আছেন।

এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে তারা কাউকে জড়ো হওয়া বা বিক্ষোভ করার অনুমতি দেননি। কারণ মুম্বাই হাইকোর্ট শুধুমাত্র আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছেন।

তবে বিক্ষোভকারীরা বলেছেন আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের জন্য তারা পুলিশের কাছে ইমেইল করেছিলেন। কিন্তু পুলিশের কাছ থেকে এ নিয়ে কোনো জবাব দেওয়া হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা