× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে ককরোচদের নেতৃত্ব দেওয়া কে এই অজিঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৭:২৮ পিএম

৩৫ বছর বয়সী অজিনক্যা শিন্ডে। ছবি: সংগৃহীত

৩৫ বছর বয়সী অজিনক্যা শিন্ডে। ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে। একই সঙ্গে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদেরও আটক করা হয়েছে। এ অবস্থায় দীপকের ঘনিষ্ঠ সহযোগী মহারাষ্ট্রের অজিঙ্কা শিন্ডেকে দলটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত নির্বাচনি অনিয়মের অভিযোগে চলমান সিজেপির আন্দোলনের নেতৃত্ব দেবেন তিনি।

সিজেপির সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত এক ভিডিওতে দীপকে এ ঘোষণা দেন। ভিডিওতে তিনি বলেন, “আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তার অর্থ হলো—আমাকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্কা আন্দোলন ও সিজেপির নেতৃত্ব দেবেন। আপনারা তাকে অনুসরণ করুন।”

সমর্থকদের দিল্লির যন্তর মন্তরের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিন্ডে। পুলিশ যেখানে তাদের বাধা দেবে, সেখানেই প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে শিন্ডে বলেন, “আমাদের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে। দয়া করে যন্তর মন্তরে আসুন। পুলিশ যদি আপনাদের থামিয়ে দেয়, তাহলে যে জায়গায় থামাবে, সেখানকেই যন্তর মন্তরে পরিণত করুন।”

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পৌঁছানো ঠেকাতে পুলিশের তৎপরতার মধ্যেই শনিবার সকালে মুম্বাই থেকে আসা একটি উড়োজাহাজ থেকে দীপকে, দাস ও রাঙ্কাকে আটক করা হয়।

কে এই অজিঙ্কা শিন্ডে?

অজিঙ্কা শিন্ডের বয়স ৩৫ বছর। মহারাষ্ট্রের এই বাসিন্দা কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেছেন। পুনের একটি আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করার পর তিনি আম আদমি পার্টিতে (এএপি) যোগ দেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা-মা আলিবাগের কৃষক ছিলেন। পরে তারা লাতুরে স্থায়ী হন।

দীপকের সঙ্গে শিন্ডের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জানা যায়, ২০১৬ সালে গোয়ায় তাদের প্রথম পরিচয় হয়। এরপর থেকেই তারা একসঙ্গে কাজ করে আসছেন।

চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে শিন্ডে এএপির পিম্পরি-চিঞ্চওয়াড়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চাকরি ছেড়ে এক বছর গোয়ার নির্বাচনি কর্মকাণ্ডে কাজ করেন। তবে সেখানে এএপির হয়ে কোনও আসন নিশ্চিত করতে পারেননি তিনি।

এরপর তিনি এএপির মহারাষ্ট্র দলে যোগ দেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়ক এবং মহারাষ্ট্র যুব শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের আগস্টে দীপকে সিজেপির অন্তর্ভুক্ত হুন এবং জাতীয় সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করেন। তবে সিজেপির জাতীয় নির্বাহী কমিটিতে শিন্ডের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সে সময় গুজরাটের দুই স্বেচ্ছাসেবক দীপকের বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের পক্ষপাতমূলকভাবে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন।

দলটির নেতৃত্ব কাঠামোতে দীপক, রাঙ্কা ও দাসের পরের সারিতেই রয়েছেন শিন্ডে। চলতি বছরের জুলাইয়ের আন্দোলনে এই তিন নেতা দলটির প্রধান মুখ হিসেবে সামনে ছিলেন।

শীর্ষ তিন নেতা আটক হওয়ার পর আন্দোলনের নেতৃত্ব শিন্ডের হাতে তুলে দেওয়াই দলটির অভ্যন্তরে তার অবস্থান ও জ্যেষ্ঠতার বিষয়টি স্পষ্ট করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা