× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লি আন্দোলনের নেতৃত্বে অজিনক্য শিন্ডে, বিক্ষোভের স্থান পরিবর্তন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৪:৪৬ পিএম

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পাশে দলটির সর্বভারতীয় সাংগঠনিক ইন-চার্জ অজিনক্য শিন্ডে। ছবি: হিন্দুস্তান টাইমস

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পাশে দলটির সর্বভারতীয় সাংগঠনিক ইন-চার্জ অজিনক্য শিন্ডে। ছবি: হিন্দুস্তান টাইমস

দিল্লিতে শীর্ষ নেতাদের আটকের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির (সিজেপি)। একাধিকবার পুলিশি বাধার পর বিক্ষোভের স্থান পরিবর্তন করে দিল্লি হাটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)। বিক্ষোভের নতুন স্থানে নেতৃত্ব দেবেন সিজেপির সর্বভারতীয় সাংগঠনিক ইন-চার্জ অজিনক্য শিন্ডে। খবর দ্য হিন্দু।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার বেলা ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি। দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি, তবে সিজেপি তা তোয়াক্কা না করে জানিয়েছিল, কর্মসূচি যথা সময়ে শুরু হবে।

সেই কর্মসূচিতে যোগ দিতেই উড়োজাহাজে চেপে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। নয়াদিল্লির স্থানীয় সময় বেলা ১০টা ১৯ মিনিটে অবতরণ করে তাদের ফ্লাইট এবং তার পরপরই আটক হন তারা।


এর আগে সকালে ইউটিউবার-ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনি শাখার প্রধান রত্না সিংহকেও তাদের বাড়ি থেকে আটক করা হয়।

এরপরও নেতৃত্বের অনুপস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। দলের শীর্ষ নেতাদের আটকের পর বিক্ষোভের স্থান পরিবর্তন করে তারা। শীর্ষ তিন নেতার অনুপস্থিতিতে অজিনক্য শিন্ডের নেতৃত্বে কর্মসূচি চালিয়ে যাওয়ার উদ্যোগের মধ্য দিয়ে আন্দোলন অব্যাহত রাখার বার্তা দিয়েছে তারা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, কর্মসূচিকে ঘিরে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানী ও সংলগ্ন এলাকাগুলো থেকে ১ হাজারের বেশি লোকজন গ্রেপ্তার করেছে পুলিশ।

সেই সাঙ্গে বন্ধ করা হয়েছে দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন, বাতিল করা হয়েছে আড়াই শতাধিক ট্রেন এবং সড়কে চলাচলকারী গাড়ি ও গণপরিবহনগুলোতে ব্যাপকমাত্রায় তল্লাশিও শুরু হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা