× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববাজারে বাড়ল জ্বালানির দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৮:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের ওপর মার্কিন বাহিনীর সম্ভাব্য নতুন সামরিক হামলার খবরের প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় জ্বালানির বৈশ্বিক সরবরাহ ব্যাহত হতে পারে—এমন উদ্বেগে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই—উভয়ের দামই উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইউরোপীয় বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক দিনের ব্যবধানে ৩ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও প্রায় একই হারে বেড়ে প্রতি ব্যারেল ৯১ ডলারে ঠেকেছে।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানিয়েছিল, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করতে সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) নির্দেশ দিয়েছে পেন্টাগন। এ খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের লাফ দেখা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলের চালান বেড়ে যাওয়ায় বিগত কয়েক দিন ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ১০০ ডলারের আশপাশে স্থিতিশীল ছিল। তবে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ঝুঁকিতে সেই স্থিতিশীলতায় ছন্দপতন ঘটল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা