× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে ধসে পড়ল পাঁচতলা ভবন, আটকে পড়েছেন অনেকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:২৩ পিএম

ভবন ধসের পর ধ্বংসস্তূপ থেকে আটকা পড়াদের উদ্ধারে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ছবি: এনডিটিভি

ভবন ধসের পর ধ্বংসস্তূপ থেকে আটকা পড়াদের উদ্ধারে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ছবি: এনডিটিভি

ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরী এলাকায় একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে নিউ সীমাপুরীর ঈদগাহ মাছ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য স্টেটসম্যানের খবরে বলা হয়, দুর্ঘটনার পর দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত অন্তত আটজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিখোঁজদের স্বজনদের দাবি অনুযায়ী, এখনো অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ভবন ধসের খবর পেয়েই একাধিক অগ্নিনির্বাপক ইঞ্জিন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মৃদু ভূমিকম্পের অনুভূত হওয়ার পর ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছিল। লোকজন যখন ধীরে ধীরে জিনিসপত্র নিয়ে বের হচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ পুরো ভবনটি বিকট শব্দে ধসে পড়ে। ভবনটি ধসে পড়ার সময় পাশের একটি দেয়ালও ভেঙে পড়ে, যার নিচে চাপা পড়েন কয়েকজন ময়লা সংগ্রহকারী। তাদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও তিনজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে

ঘটনাস্থল থেকে আসা ছবিতে দেখা গেছে, ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর দাঁড়িয়ে অনেকে খালি হাতেই ইট-পাথর সরিয়ে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

প্রায় এক মাস আগে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা হোস্টেল ভবন ধসে পড়ে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সেই ঘটনার পর দিল্লি সরকার শহরের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনগুলোর নিরীক্ষা (অডিট) করার নির্দেশ দিয়েছিল। নগর কর্তৃপক্ষ বেশ কয়েকটি পুরোনো ভবন ভেঙেও ফেলেছিল। তবে এর মধ্যেই সীমাপুরীর এই নতুন ভবন ধসের ঘটনা সরকারের সেই অভিযানের কার্যকারিতা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন তুলল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা