× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুতিদের ১১২২ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি বাহিনীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৪:৩১ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ১৪:৩২ পিএম

ইয়েমেনি সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

ইয়েমেনি সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

হুতিদের অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১২২টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী। এসব হামলায় হুতিদের ১ হাজার ৭৪৭ সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।

সোমবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এসব তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার এবং দেশের বিভিন্ন এলাকায় সরকারের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হওয়া ‘মুক্তির যুদ্ধের’ অংশ হিসেবে এসব অভিযান চালানো হচ্ছে।

আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের সাদা, আল-জাওফ ও তাইজসহ বিভিন্ন এলাকায় এবং দেশটির পশ্চিম উপকূলজুড়ে এসব হামলা চালানো হয়েছে।

হামলায় হুতিদের কামান ও রকেট নিক্ষেপের অবস্থান, প্রতিরক্ষা ব্যবস্থা, সরবরাহ ও চলাচলের পথ, রসদ পৌঁছানোর পথ, সেনাদের অবস্থান এবং কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করা হয়েছে।

অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার ও স্নাইপার ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

ইয়েমেনি বাহিনী আরও দাবি করেছে, এসব অভিযানে সামরিক পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত যানসহ ৩৬৪টি যান ও সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে রোববার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুতিদের নিয়ন্ত্রিত বাকি এলাকাগুলো পুনর্দখলে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন।

তিনি বলেন, এ অভিযান সানা, সাদা বা দেশের অন্য কোনো প্রদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা