× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে সাধারণ ইরানিরাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৫:৪৭ পিএম

তেহরানের হাফত-ই তির স্কোয়ারে সাধারণ নাগরিকদের জন্য একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ইরানি সেনারা। ছবি: রয়টার্স

তেহরানের হাফত-ই তির স্কোয়ারে সাধারণ নাগরিকদের জন্য একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ইরানি সেনারা। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের পথে থাকা যুক্তরাষ্ট্রের বিশাল নৌবাহিনী যখন ধ্বংসাত্মক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, তখন আত্মরক্ষার্থে সামরিক প্রশিক্ষণ নিতে শুরু করেছে ইরানের সাধারণ নাগরিকরাও।

ইরানের সেনাবাহিনী ‘জাতীয় প্রতিরক্ষা’র জন্য নাগরিকদের প্রস্তুত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার একটি কর্মসূচি শুরু করেছে।

ইরানের ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি (ওয়ানা) এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানান, আজ থেকে তেহরানের তিনটি প্রশিক্ষণকেন্দ্রে এই কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, সেনাবাহিনীর চার শাখার সদস্যদের কয়েকটি নির্ধারিত ‘ফিল্ড গ্যারিসন’ কেন্দ্রে মোতায়েন করা হবে। সেখানে স্বেচ্ছাসেবীদের প্রথমে ‘মৌলিক সামরিক প্রশিক্ষণ’ দেওয়া হবে। এরপর তাদের আরও উন্নত পর্যায়ের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা