× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃণমূল ছেড়ে এবার বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৪:৫৮ পিএম

কোয়েল মল্লিক। ফাইল ছবি

কোয়েল মল্লিক। ফাইল ছবি

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করা ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে এবার রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল ছেড়ে আসা আরও তিনজনকে আগেই রাজ্যসভায় পাঠিয়েছে দলটি। এবার কোয়েল মল্লিককেও একই পথে রাজ্যসভায় পাঠাতে চলেছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীনরা।

রবিবার নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়। সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন কোয়েল মল্লিক। আগামী ১৬ অক্টোবর তার ছেড়ে দেওয়া ওই শূন্য আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কোয়েলের আগে তৃণমূলের আরও তিন রাজ্যসভার সদস্য—সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক দল ও সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন। গত ৯ জুলাই তারা বিজেপিতে যোগ দেন এবং যোগদানের মাত্র কয়েক ঘণ্টার মাথায় তাদের রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করা হয়। কোয়েল মল্লিক হলেন তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া চতুর্থ ব্যক্তি।

পদত্যাগের পরপরই গত ১৬ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কোয়েল মল্লিক। মূলত তখন থেকেই তার বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন জোরালো হয়। এর আগে তৃণমূলের ‘বিদ্রোহী’ লোকসভা সদস্যরাও ভূপেন্দ্রের বাড়িতে দফায় দফায় বৈঠক করেছিলেন। পরে ওই বিদ্রোহীরা ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) নামে দল গঠন করে নিজেদের বিজেপিনেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক হিসেবে দাবি করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্য পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গে কোয়েল মল্লিককেও রাজ্যসভার প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। গত মার্চে নির্বাচনে জয়ী হয়ে তিনি রাজ্যসভার সদস্য হন। তবে নির্বাচিত হওয়ার পর তিনি কোনো অধিবেশনে যোগ দেননি। এবারের বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন এই অভিনেত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা