× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের হুমকির পর মজুত ডিজেল বাজারে ছাড়তে পারে ইউরোপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৬:০৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো ডিজেলের কৌশলগত মজুত বাজারে ছাড়াতে পারে। 

এ বিষয়ে একটি ফরাসি প্রস্তাব নিয়ে শুক্রবার আলোচনা করেছে বলে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

সূত্রগুলোর মতে, শুক্রবারের এক ভার্চুয়াল বৈঠকে ফ্রান্সের প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাব অনুযায়ী, ইউরোপীয় দেশগুলো সম্মিলিতভাবে ৫ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে এবং একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলো আরও ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়বে।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ফ্রান্সের অর্থ ও জ্বালানি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এর আগে বৃহস্পতিবার রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসন জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেল মজুত কমানোর আহ্বান জানিয়েছে। অন্যথায় যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করতে পারে বলে আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ তিন ব্যক্তি জানিয়েছেন।

শুক্রবার একটি সূত্র রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানিসহ বড় ইউরোপীয় দেশগুলোর কাছে ২০ দিনের মধ্যে ১০ কোটি ব্যারেল ডিজেল মজুত ছাড়ার দাবি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটির জ্বালানি মূল্য কমাতে তিনি ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন।

শুক্রবারের আলোচনায় ইইউ দেশগুলো এ বিষয়টিও তুলে ধরে যে, অতিরিক্ত ডিজেল মজুত ছাড়ার যেকোনো সমঝোতার সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একতরফাভাবে ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে।

এ ছাড়া পরবর্তী পদক্ষেপ নির্ধারণে শুক্রবার বিকালে জি-৭ নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বর্তমানে জি-৭-এর সভাপতিত্ব করছে ফ্রান্স।

উল্লেখ্য, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সৃষ্ট সংকট মোকাবিলায় গত মার্চে আইইএভুক্ত ৩২টি দেশ সমন্বিতভাবে ৪০ কোটি ব্যারেল কৌশলগত তেলের মজুত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, যা ইতিহাসের সবচেয়ে বড় যৌথ তেল মজুত উন্মুক্তকরণের ঘটনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা