× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্রের তিন বিমানবাহী রণতরী ও ২০ হাজার সেনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১২:৩৮ পিএম

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। ফাইল ছবি: এপি

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। ফাইল ছবি: এপি

ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই প্রায় ৯ হাজার সেনা নিয়ে একাধিক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে রয়েছে তৃতীয় বিমানবাহী রণতরী।

বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এই বহরে রয়েছে ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরীর নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর সঙ্গে রয়েছে ক্রুজার ইউএসএস চোসিন। পাশাপাশি রয়েছে ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডিনেস গ্রুপ, যার মধ্যে ইউএসএস জন পি. মুর্থা ও ইউএসএস অ্যাংকরেজ নামে দুটি উভচর জাহাজ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, অক্টোবরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে একই সময়ে তিনটি বিমানবাহী রণতরী অবস্থান করতে পারে

বর্তমানে এই অঞ্চলে রয়েছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরী এবং ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস রেডিনেস গ্রুপ।

মধ্যপ্রাচ্যে আগে থেকেই মোতায়েন থাকা মার্কিন সেনাদের সঙ্গে এই নতুন বাহিনী যোগ হলে সেখানে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে ২০ হাজারের বেশি নাবিক ও মেরিনে দাঁড়াবে। এ ছাড়া থাকবে শত শত সামরিক বিমান।

এর আগে ২০০৩ সালের পর চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে একই সময়ে তিনটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছিল।

ইউএসএস জর্জ ওয়াশিংটন সাধারণত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকে। তবে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত করতে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। আব্রাহাম লিংকনের দীর্ঘ অভিযানের কারণে এর নাবিকদের টানা ২৬০ দিনেরও বেশি সময় সমুদ্রে থাকতে হয়েছিল।

সূত্র: এপি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা