× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ০৯:১৪ এএম

 পবিত্র নগরী মদিনা। ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মদিনা। ছবি: সংগৃহীত

মুসলিমদের পবিত্র নগরী সৌদি আরবের মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্র হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করেছে তারা। তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়। ওই কেন্দ্র থেকে মসজিদে নববীসহ (মসজিদ আন-নববী) আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে জোটটি।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার পর পরিচালিত তদন্ত এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুথিদের হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তবে হুথি পরিচালিত সাবা নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে সংগঠনটির সামরিক বাহিনীর একটি সূত্র অভিযোগটি প্রত্যাখ্যান করেছে। তারা সৌদি জোটের দাবিকে ‘মিথ্যা’ বলে অভিহিত করে অভিযোগ করেছে, সৌদি আরব এর আগে মক্কাকে লক্ষ্য করে হামলার যে অভিযোগ তুলেছিল, তার পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি আড়াল করতেই নতুন এ দাবি করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযোগ, মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা মুসলমানদের দুই পবিত্র মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী, লক্ষ্য করে হুথিদের চালানো ধারাবাহিক প্রচেষ্টার অংশ। তাদের ভাষ্য, এ ধরনের হামলার মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পবিত্র স্থান ও হাজি-ওমরাহ পালনকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে সৌদি জোট।

এদিকে বৃহস্পতিবার ইয়েমেনের তাইজ গভর্নরেটে হুথিদের বড় ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী। তাদের দাবি, হামলায় হুথি যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একই দিনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের আকাশে হুথিদের উৎক্ষেপণ করা চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া খামিস মুশাইত ও দক্ষিণাঞ্চলের জাজান শহরের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে জোটটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা