বিবিসি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২০:১৪ পিএম
প্রতীকী ছবি
আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, এসব হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা অনেক কম বলে দাবি করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের সুনির্দিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুতে এই বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ২২ জন নিহত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।
তবে পাকিস্তানি কর্মকর্তাদের এই দাবি নাকচ করেছেন তালেবান কর্মকর্তারা। তাদের ভাষ্য, হামলায় নিহতের প্রকৃত সংখ্যা পাকিস্তানের দাবির চেয়ে অনেক কম। তবে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের বিমান হামলায় দেশটির কুনার ও হেলমান্দ প্রদেশে অন্তত তিনটি বাড়ি ধ্বংস হয়েছে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অভিযোগ, সে দেশে বিভিন্ন সময়ে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তবে তালেবান প্রশাসন শুরু থেকেই ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে।