× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২০:০০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গাজায় শেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল এক বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে। খবর আল জাজিরার।

বুধবার নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও রয়েছেন। গাজার মিডিয়া অফিস তার মৃত্যুর তথ্য জানিয়েছে। তবে কোথায় এবং কীভাবে তিনি নিহত হয়েছেন তা জানানো হয়নি।

খবরে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একটি যাত্রীবাহী ভ্যানে থাকা ছয়জন নিহত হয়েছেন। 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের কর্মীরা হামলায় আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে নিয়ে গেছেন। আহতদের অবস্থা গুরুতর।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, চিকিৎসকরা আহতদের জীবন বাঁচাতে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় অন্তত এক নারী নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মধ্য গাজার দেইর আল-বালাহর দক্ষিণ-পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

জাতিসংঘের হিসাবে, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ লাখ ভবন ধ্বংস হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এসব স্থাপনার প্রায় দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা