× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্ঞান ফেরেনি থাইল্যান্ডের রাজকুমারীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ২০:৩২ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ২১:০৬ পিএম

ডিসেম্বরের ১৫ তারিখে অজ্ঞান হয়ে পড়েন বজ্রকিতিয়াভা। ছবি : রয়টার্স

ডিসেম্বরের ১৫ তারিখে অজ্ঞান হয়ে পড়েন বজ্রকিতিয়াভা। ছবি : রয়টার্স

এখনও জ্ঞান ফেরেনি থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভার। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অচেতন তিনি। 

রয়টার্সের প্রতিবেদন বলছে, হৃদরোগজনিত সমস্যার কারণে ডিসেম্বরের ১৫ তারিখে অজ্ঞান হয়ে পড়েন বজ্রকিতিয়াভা। সে সময় নিজ দেশের উত্তর-পূর্বের নাখোন রাতকাসিমা প্রদেশে ছিলেন তিনি। পরে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে হেলিকপ্টারে করে ব্যাংককে নেওয়া হয়। 

থাইল্যান্ডের রাজা মহাভাজিরালংকর্নের বড় মেয়ে তিনি। ৪৪ বছর বয়সি এ রাজকুমারীর ব্যাপারে থাই রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাজকুমারীর সার্বিক পরিস্থিতি হলো তিনি এখনও অচেতন। তার হৃৎপিণ্ড, যকৃত ও ফুসফুসের কার্যক্রম ঠিক রাখতে ডাক্তাররা তাকে ওষুধ দিচ্ছেন এবং যন্ত্র ব্যবহার করছেন। পাশাপাশি তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে অ্যান্টিবায়োটিকও দিচ্ছেন।’

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিজ উত্তরসূরির নাম ঘোষণা করেননি থাই রাজা ভাজিরালংকর্ন। এ পদে বজ্রকিতিয়াভার নাম ঘোষিত হতে পারে বলে ধারণা অনেকেরই। থাইল্যান্ডের ১৯২৪ সালের প্রাসাদ আইন অনুযায়ী, রাজার তিন সন্তানের মধ্যে বজ্রকিতিয়াভা সিংহাসনের যোগ্য বলে বিবেচিত হতে পারেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা