× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাকে সর্বশেষ ঘাঁটি থেকেও সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

বিবিসি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২১ পিএম

মার্কিন বাহিনীর ইরাকে তাদের শেষ ঘাঁটিগুলো থেকে সরে যাচ্ছে। ফাইল ছবি

মার্কিন বাহিনীর ইরাকে তাদের শেষ ঘাঁটিগুলো থেকে সরে যাচ্ছে। ফাইল ছবি

ইরাকে নিজেদের সর্বশেষ সামরিক ঘাঁটিগুলো থেকেও সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। 

বুধবার সম্পন্ন হওয়া এ পদক্ষেপের মধ্য দিয়ে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার দীর্ঘ ২৩ বছর পর দেশটি থেকে সব মার্কিন সেনাকে ফিরিয়ে নেওয়া হলো। তবে এ পদক্ষেপের ফলে ইরাকে নিরাপত্তা শূন্যতা তৈরি হওয়া, ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠীগুলোর প্রভাব বৃদ্ধি এবং জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) পুনরুত্থানের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে ২০২৪ সালে জো বাইডেনের প্রেসিডেন্ট থাকাকালে হওয়া একটি চুক্তির ভিত্তিতে সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তা বাস্তবায়ন করল। এমন এক সময়ে ওয়াশিংটন এই পদক্ষেপ নিল, যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গেও কার্যত এক যুদ্ধের পরিস্থিতিতে জড়িয়ে রয়েছে।

ইরাকে সামরিক আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর ২০১১ সালের শেষ দিকে একবার সেখান থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে আইএসের উত্থান ঘটলে তাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য তিন বছরেরও কম সময়ের মধ্যে মার্কিন সেনাদের আবারও দেশটিতে ফিরিয়ে আনা হয়।

ইরাকে দুই দশকের বেশি সময়ের সামরিক উপস্থিতিতে প্রায় সাড়ে চার হাজার (৪,৫০০) মার্কিন সেনা নিহত হয়েছেন। চলতি বছরে দেশটিতে নিহত ১৮ জন মার্কিন সেনার মধ্যে সাতজনই প্রাণ হারিয়েছেন ইরানের সঙ্গে সংঘর্ষে।

তেহরান ও তার মিত্ররা মার্কিন বাহিনীর এই প্রত্যাহারকে বিজয় হিসেবে বর্ণনা করলেও, কিছু ইরাকি বিশ্লেষক সতর্ক করে বলেছেন যে নিরাপত্তা শূন্যতার কারণে আইএসসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পুনরায় সক্রিয় হওয়ার পথ তৈরি হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা