× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের সতর্কবার্তা

বনভূমি পুনরুদ্ধারে সময় ফুরিয়ে আসছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২১ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জলবায়ু পরিবর্তনের ভয়াল থাবা থেকে পৃথিবীকে বাঁচানোর সবচেয়ে বড় ঢাল হলো বনভূমি। অথচ পৃথিবীর সেই রক্ষাকবচই আজ চরম হুমকির মুখে। বিশ্বজুড়ে বনভূমি ধ্বংসের যে মহোৎসব চলছে, তা এখনই রুখতে না পারলে অচিরেই চরম খাদ্য সংকট ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব। এমন সতর্কবার্তা দিয়ে জাতিসংঘ বলেছে, পৃথিবীর বনভূমি পুনরুদ্ধারের ‘সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে’।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, ১৯৯০ সালের পর থেকে বিশ্বে প্রায় ১২০ কোটি একর বনভূমি উজাড় হয়েছে। গত দুই দশকে বৈশ্বিক ও আঞ্চলিক নানা উদ্যোগে ১০০ কোটি হেক্টর বনভূমি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ।

পৃথিবীর মোট ভূভাগের এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে বনভূমি। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বনের ওপর নির্ভরশীল।

অথচ প্রতি বছর শুধু দাবানলেই পুড়ে ছাই হচ্ছে প্রায় ১২ কোটি ৭০ লাখ হেক্টর বনভূমি। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃষিজমির সম্প্রসারণ, জলবায়ু সংকট, দূষণ, রোগবালাই এবং জীবাশ্ম জ্বালানি উত্তোলনের মাত্রাতিরিক্ত চাপ।

এফএওর মহাপরিচালক কু দংইউ বলেন, ‘বনভূমি পুনরুদ্ধার কেবল পরিবেশগত কোনো অগ্রাধিকার নয়, এটি টেকসই কৃষিব্যবস্থা ও গ্রামীণ উন্নয়নের জন্য একটি কৌশলগত বিনিয়োগ। আমাদের হাতের সময় ক্রমেই ফুরিয়ে আসছে। পদক্ষেপ নিতে দেরি করলে বা ভুল পরিকল্পনা নিলে দীর্ঘমেয়াদে এর চড়া মূল্য চুকাতে হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা