× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ৫০

প্রবা প্রতিবদেন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪১ পিএম

রাখাইন রাজ্যের কিয়াউকতাওয়ে একটি বাজার ও সংলগ্ন সেতুতে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলার পর ধোঁয়া এবং জ্বলন্ত ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষ, ২৮ সেপ্টেম্বর, ২০২৬। ছবি: এএফপি

রাখাইন রাজ্যের কিয়াউকতাওয়ে একটি বাজার ও সংলগ্ন সেতুতে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলার পর ধোঁয়া এবং জ্বলন্ত ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষ, ২৮ সেপ্টেম্বর, ২০২৬। ছবি: এএফপি

পশ্চিম মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন। 

মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ত্রাণকর্মীদের বরাতে এ তথ্য জানা গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সোমবার দুপুরে দেশটির রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত বাজার ও নদী তীরবর্তী বাণিজ্যিক এলাকায় এই বিমান হামলা চালানো হয়। হামলার পর প্রাথমিকভাবে প্রায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরে তা বেড়ে অর্ধশতে পৌঁছায়।

ওয়াই হুন অং নামের এক স্থানীয় ত্রাণকর্মী বলেন, “নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে এবং ৫৮ জন আহত হয়েছেন।” হামলার পর ছড়িয়ে পড়া আগুনে কয়েকটি মরদেহ পুড়ে যাওয়ায় প্রাণহানির এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে আরেক স্থানীয় স্বেচ্ছাসেবকও বিমান হামলায় ৫০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা