× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকায় পার্টিতে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৪ পিএম

পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ছবি: বিবিসি

পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ছবি: বিবিসি

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

কোয়ামাখুথা টাউনশিপে স্থানীয় সময় মঙ্গলবার রাতে একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা সেখানে থাকা ১৪ জনের ওপর নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে পরে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, নিহতদের কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে তাদের নজরদারিতে রাখা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন তারা।

হামলার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিদ্বন্দ্বী দুটি অপরাধী গোষ্ঠীর মধ্যে বিরোধের জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে- এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।


পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৩ জন পুরুষ ও একজন নারী ওই বাড়িতে একটি পার্টিতে ছিলেন। ধারণা করা হচ্ছে, নারীটি অন্তঃসত্ত্বা ছিলেন। এমন সময় তিনজন বন্দুকধারী সেখানে এসে গুলি চালায়। নিহতদের মধ্যে ওই নারীও রয়েছেন।

ঘটনাস্থলে থাকা দক্ষিণ আফ্রিকার টেলিভিশন চ্যানেল ইএনসিএ-এর এক প্রতিবেদক জানান, পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে গাড়িটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

দক্ষিণ আফ্রিকায় বিশ্বের অন্যতম সর্বোচ্চ হত্যার হার রয়েছে। দেশটির পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, সেখানে প্রতিদিন গড়ে ৬০ জনেরও বেশি মানুষ হত্যার শিকার হন।

এরই মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত নয়জন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ আরও বেড়েছে। তাদের কয়েকজনকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা