× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করতে চান ট্রাম্প

বিবিসি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২২:০২ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৫ পিএম

মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নাম পরিবর্তন করে একে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

একই সঙ্গে তিনি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের যেকোনো প্রচেষ্টাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ অভিমত তুলে ধরেন।

ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি বিভ্রান্তিকর। কারণ ‘কৃত্রিম’ শব্দটিকে অনেকে ‘নকল’ বলে মনে করে।” এই যুক্তি দেখিয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচলিত নামের পরিবর্তে একে ‘সুপার ইন্টেলিজেন্স’ হিসেবে অভিহিত করার কথা বলেন।

জাতিসংঘের এই ভাষণে তিনি ইরান পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নিজ দেশের মধ্যবর্তী নির্বাচন নিয়েও কথা বলেন।

ইরানের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে একটি চুক্তি হলে ইরানকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে এবং দেশটিকে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলা সম্ভব হবে।” চুক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি নির্বাচনের ঠিক পরেই আমরা একটি চুক্তিতে পৌঁছাব। কারণ, তাদের জন্য চুক্তি করা ছাড়া কোনো বিকল্প খোলা নেই।”

এদিকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানান, সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা