আনাদোলু
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে—এমন দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দেশটির কাছে পর্যাপ্ত গোলাবারুদের সরবরাহ রয়েছে এবং প্রতিনিয়ত এই মজুত আরও বাড়ানো হচ্ছে।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প লেখেন, “কাপুরুষ ও বিশ্বাসঘাতকেরা এটা বলতে বেশ পছন্দ করে যে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের ঘাটতি পড়েছে। কিন্তু এটি সত্য নয়।”
তিনি আরও বলেন, “আমরা ব্যবহারের জন্য যতটা ভাবতে পারি, তার চেয়েও অনেক বেশি গোলাবারুদ আমাদের কাছে রয়েছে। আমরা এখন এমন এক পর্যায়ে এগুলো মজুত গড়ে তুলছি, যা এর আগে কখনো দেখা যায়নি।”