× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইফুন দুজুয়ান

জাপানে ১৬ লাখের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ, বাতিল তিন শতাধিক ফ্লাইট

বিবিসি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৮ পিএম

টোকিওতে ভারি বৃষ্টি। ছবি: বিবিসি

টোকিওতে ভারি বৃষ্টি। ছবি: বিবিসি

ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’-এর প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কায় জাপানের ১৬ লাখের বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী টোকিওর দিকে ধেয়ে আসা শক্তিশালী এই টাইফুনের কারণে দেশটিতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে এবং বাতিল করা হয়েছে কয়েক শ ফ্লাইট।

জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইবারাকি, চিবা, টোকিও, কানাগাওয়া এবং শিজুওকা এলাকার মোট ১৬ লাখ ৭৪ হাজার ৮৪ জন বাসিন্দাকে নিজ বাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে দেওয়া এই নির্দেশ বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে।

টাইফুনের প্রভাবে সৃষ্ট দুর্যোগে কানাগাওয়া এলাকায় ভূমিধসে একটি বাড়ি ধসে পড়েছে। এতে এক নারী মাটির নিচে চাপা পড়ে গেছেন বলে আশঙ্কা করছেন স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা।

ঝড়ের কারণে দেশটিতে বিমান যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রেকর্ড বৃষ্টির পূর্বাভাসের মুখে জাপান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুধু জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু ট্রেনের চলাচলও স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।

আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে জানানো হয়েছে, শক্তিশালী এই ঝড়ে একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। টাইফুনের প্রভাবে দেশটির তোকাই অঞ্চলে সর্বোচ্চ ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরে সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া ঝড়গুলোর মধ্যে ‘দুজুয়ান’ অন্যতম। আবহাওয়াবিদদের মতে, চলতি বছরের ‘সুপার এল নিনো’র কারণে সমুদ্রের পানি অতিরিক্ত উষ্ণ হয়ে ওঠায় এ ধরনের ঝড় তৈরিতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে, যা টাইফুন দুজুয়ানকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা