প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯ পিএম
সমর্থকদের সঙ্গে নিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারমুখী সড়কে বিক্ষোভে অংশ নিচ্ছেন ইমরান খানের বোন আলিমা খান। ছবি: রয়টার্স
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাহারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাবের মুখপাত্র জানিয়েছেন। খবর রয়টার্সের।
ইমরানের দল— পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের আগে আলিমা খানকে গ্রেপ্তার করা হলো।
খবরে বলা হয়েছে, গ্রেপ্তারের বিষয়ে তারা পাকিস্তান সরকারের একজন মুখপাত্র ও পুলিশের বক্তব্য জানতে চাইলেও কোনো সাড়া পায়নি।
প্রায় তিন বছর ধরে কারাবান্দি আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান। পাকিস্তানে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে ২০২৩ সালে গ্রেপ্তার হন তিনি। ন্যাশনাল অ্যাকাউনটেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি পরোয়ানা ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স।