প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯ পিএম
ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথিদের সংঘাতের মুখে পালিয়ে আসা বাস্তুচ্যুতদের ‘আল-বিরিন’ শিবিরে গাধার পিঠে করে পানি নিয়ে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স/জেরুজালেম পোস্ট
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে শুরু হওয়া তীব্র সংঘাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
গতকাল শুক্রবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থার (আইওএম) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, সংঘাতকবলিত এলাকাগুলো থেকে প্রাণভয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। তাদের মধ্যে প্রায় তিন হাজার মানুষ ইতিমধ্যে সমুদ্রপথ পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।
জিবুতি সরকার আরও প্রায় ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে আইওএম। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, একসঙ্গে এত বিপুলসংখ্যক শরণার্থীর আগমন দেশটির স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার ওপর তীব্র চাপ সৃষ্টি করতে পারে।