× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনের তাইজে সেনা অভিযানে ৩০ হুথি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও বিমান হামলায় অন্তত ৩০ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চলা এই সংঘাতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ হুথি সদস্য।

ইয়েমেনের সেনাবাহিনীর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর গণমাধ্যম কেন্দ্রকে (আর্মড ফোর্সেস মিডিয়া সেন্টার) উদ্ধৃত করে এক সামরিক কর্মকর্তা জানান, তাইজের পশ্চিমাঞ্চলীয় আল-ওয়াজিয়াহ জেলায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র সংঘর্ষ হয়। এ সময় যুদ্ধবিমান থেকে হুথিদের সামরিক যান ও জমায়েত লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে।

সেনাবাহিনী আরও জানায়, তাদের যুদ্ধবিমানগুলো তাইজ এবং লোহিত সাগর তীরবর্তী মোখা শহরে বিদ্রোহীদের রসদ সরবরাহ লাইন ও সামরিক ঘাঁটিগুলোতেও আঘাত হেনেছে। এর আগে তাইজে হুথিদের বেশ কয়েকটি আক্রমণ সফলভাবে প্রতিহত করার দাবি করে সরকারি বাহিনী।

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সামরিক অভিযান জোরদার করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সমর্থিত বাহিনী। এসব অভিযানের অন্যতম প্রধান সংঘাতপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে তাইজ প্রদেশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা