× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধে সমর্থন পেয়ে রুশ অর্থোডক্স চার্চের প্রশংসা পুতিনের

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ২১:৪০ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ২২:৫৩ পিএম

ক্রেমলিনের এক ক্যাথিড্রালে প্রার্থনায় অংশ নিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ক্রেমলিনের এক ক্যাথিড্রালে প্রার্থনায় অংশ নিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষ নেওয়ায় রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৭ জানুয়ারি) সামনে এসেছে তার বিবৃতি। ক্রেমলিন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তা। বার্তা প্রকাশের আগে ক্রেমলিনের এক ক্যাথিড্রালে পৃথকভাবে প্রার্থনায়ও অংশ নিয়েছিলেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, নিজ বক্তব্যে অর্থোডক্স চার্চকে সমাজের জন্য গুরত্বপূর্ণ স্থিতিশীল শক্তি হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট। 

পুতিন বলেন, ‘সমাজকে একত্রীকরণে, ঐতিহাসিক স্মৃতি রক্ষায় এবং তরুণদের শিক্ষায় ও পারিবারিক বন্ধন দৃঢ় করায় রাশিয়ার অর্থোডক্স চার্চ এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায় যে ব্যাপক গঠনমূলক ভূমিকা রেখেছে তা গভীর কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘চার্চ সংগঠনগুলো অগ্রাধিকার দিয়েছে... বিশেষ সামরিক অভিযানে (ইউক্রেনে)  অংশ নেওয়া আমাদের যোদ্ধাদের সমর্থন জানিয়েছে। এ ধরনের ব্যাপক, দুরূহ এবং সত্যিকারের নিঃস্বার্থ কাজ আন্তরিক শ্রদ্ধা পাওয়ার যোগ্য।’

বিশ্বের বহু অর্থোডক্স চার্চ সাত জানুয়ারি বড়দিন পালন করে থাকে। মস্কোও তার ব্যতিক্রম নয়। অর্থোডক্স বড়দিন উদযাপনের লক্ষ্যে শুক্রবার ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন পুতিন। তবে ইউক্রেন এই উদযাপন প্রত্যাখ্যান করেছে। মস্কোর এ পদক্ষেপকে যুদ্ধক্ষেত্রে পুনর্গঠনের কৌশল হিসেবেই দেখছে দেশটি।

শুক্রবার পুতিনের যুদ্ধবিরতির নির্দেশের পরও দুপক্ষ থেকে গুলি বিনিময় হতে দেখা গেছে।

গোটা বিশ্বে অর্থোডক্স খ্রিস্টানের সংখ্যা ২৬ কোটি। এর মধ্যে প্রায় দশ কোটিরই বসবাস রাশিয়াতে। ইউক্রেনেও প্রায় তিন কোটি অর্থোডক্স খ্রিস্টান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা