× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরমুজ এড়াতে বিকল্প ভূগর্ভস্থ পথ নির্মাণের পরিকল্পনা কুয়েতের

লুৎফুর রহমান, কুয়েত

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২ এএম

কুয়েত শহর। ছবি: সংগৃহীত

কুয়েত শহর। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আঞ্চলিক তেল পাইপলাইনে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে তেল রপ্তানির নিরাপত্তা জোরদারে বিকল্প পথ খুঁজছে কুয়েত।

হরমুজ ও বাবেল মান্দাবের মতো কৌশলগত সামুদ্রিক চোকপয়েন্ট এড়িয়ে সৌদি আরব বা অন্য কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড দিয়ে বিকল্প পাইপলাইন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দেশটি।

কুয়েতের পরিকল্পনায় উন্মুক্ত বা ভূপৃষ্ঠের পরিবর্তে ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি কমানোর পাশাপাশি মরুভূমির চরম আবহাওয়া থেকেও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা সম্ভব হবে।

তেল খাতের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যয়ের মধ্যে ভারসাম্য রেখেই এ কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। উন্মুক্ত পাইপলাইন নির্মাণে প্রতি কিলোমিটারে আনুমানিক ১.৫ থেকে ২.৫ মিলিয়ন ডলার খরচ হলেও ভূগর্ভস্থ পাইপলাইনে ব্যয় হতে পারে ৩ থেকে ৫ মিলিয়ন ডলার। তবে দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দিক থেকে ভূগর্ভস্থ ব্যবস্থাকেই বেশি সাশ্রয়ী ও নিরাপদ বলে মনে করা হচ্ছে।

প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে প্রাথমিক ব্যয় ৩.৬ থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি হতে পারে।

আন্তর্জাতিক বাজারে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ এবং ভূ-রাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় এ প্রকল্পকে কুয়েতের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা