× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫২ বছর বয়সে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমার বিয়ে

হিন্দুস্তান টাইমস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৩ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। ছবি: হিন্দুস্তান টাইমস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। ছবি: হিন্দুস্তান টাইমস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ৫২ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। এক বছরের বেশি সময় ধরে সম্পর্কের পর আইরিশ-অস্ট্রেলীয় অর্থ বিনিয়োগকারী ও চলচ্চিত্র প্রযোজক ক্যামেরন ও’রাইলিকে বিয়ে করেছেন তিনি। অনলাইনে তার পরিবারের সদস্যরা বিয়ের খবর নিশ্চিত করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ গত শনিবার তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তার স্ত্রী জেমিমা জোন্সও অনলাইনে এক পোস্টে লিখেছেন, ‘কী আনন্দের দিন!’

৫২ বছর বয়সী প্রযোজক ও চিত্রনাট্যকার জেমিমার সঙ্গে ৬২ বছর বয়সী ও’রাইলির এক বছরের কিছু বেশি সময় ধরে সম্পর্ক ছিল বলে জানা গেছে। চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজের সূত্রে তাদের পরিচয় হয় বলে ধারণা করা হচ্ছে। ক্যামেরন ও’রাইলি প্রয়াত আইরিশ গণমাধ্যম ব্যবসায়ী স্যার অ্যান্থনি ও’রাইলির ছেলে। তিনি বিনিয়োগ ও গণমাধ্যম খাতে কাজ করেছেন। বর্তমানে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন।

জেমিমা গোল্ডস্মিথ ১৯৯৫ সালে সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের রাজনৈতিক নেতা ইমরান খানকে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই ছেলে—সুলাইমান ও কাসিম। বিচ্ছেদের পর জেমিমা সাংবাদিকতা ও চলচ্চিত্র প্রযোজনায় নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ২০২২ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’-এর চিত্রনাট্যও তিনি যৌথভাবে লিখেছেন। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা