× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের সঙ্গে যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

আনাদোলু

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফাইল ছবি

ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মার্কিন নির্বাচনকে প্রভাবিত ও জটিল করতে তেহরান এই সংঘাত দীর্ঘায়িত করার চেষ্টা করছে।

আয়ারল্যান্ডে শনিবার দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এসব কথা বলেন।

যুদ্ধ কবে নাগাদ শেষ হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার ধারণা খুব দ্রুতই শেষ হবে। সম্ভবত নির্বাচনের ঠিক পরপরই এটি শেষ হতে পারে।” এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না।

ট্রাম্প আরও বলেন, “ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, বিষয়টি খুবই পরিষ্কার।” তিনি জানান, চলমান সংঘাত শেষ হলেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে। যুক্তরাষ্ট্র আগেই ধারণা করেছিল যে এই সংঘাত তেলের দাম বাড়িয়ে দেবে, তবে যুদ্ধ থামলে দামও কমে যাবে।

লোহিত সাগরের উত্তেজনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না বলে ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প বলেন, “তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না।” তিনি আরও জানান, এই গোষ্ঠীটি বর্তমানে ওই নৌপথ দিয়ে অধিকাংশ জাহাজ চলাচলের সুযোগ দিচ্ছে।

ট্রাম্প দাবি করেন, জোরালো নৌ অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ওই এলাকায় শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেখানে দিনে প্রায় ২৫টি নৌযান প্রতিহত করা হচ্ছে, যার বেশির ভাগই রাতে করা হয়।

এ ছাড়া গাজা ইস্যুতে নিজের প্রশাসনের ভূমিকার পক্ষে সাফাই গান ডোনাল্ড ট্রাম্প। গাজায় ওয়াশিংটন গণহত্যায় সহায়তা করছে কিংবা পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্বে মদদ দিচ্ছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। গাজায় জিম্মি মুক্তি ও উদ্ধারের পদক্ষেপের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “গাজার কথা যদি বলেন, আপনারা জানেন যে আমরা আগুন নিভিয়েছি এবং সব জিম্মিকে উদ্ধার করেছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা