× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকসই উন্নয়ন জোরদারে সহযোগিতার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৪ পিএম

জাতিসংঘের লোগো। ফাইল ছবি

জাতিসংঘের লোগো। ফাইল ছবি

টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে অংশীদারত্বের রূপান্তরমূলক শক্তির ওপর গুরুত্বারোপ করে বিশ্বজুড়ে সাউথ-সাউথ কো-অপারেশন জোরদারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

জাতিসংঘ সাউথ-সাউথ কো-অপারেশন দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব বলেন, এবারের প্রতিপাদ্য—‘সলিডারিটি রাইজিং: গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনক্লুসিভ অ্যান্ড ইনোভেটিভ ডেভেলপমেন্ট’ (সংহতির উত্থান: অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী উন্নয়নে বৈশ্বিক জোট) মনে করিয়ে দেয় যে, ‘গ্লোবাল সাউথ’ বা দক্ষিণের দেশগুলো প্রতিনিয়ত নতুন নতুন সমাধান তৈরি করছে এবং তা পরস্পরের মধ্যে বিনিময় করছে। পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে কৃষকদের খাপ খাইয়ে নেওয়া থেকে শুরু করে পরিবেশবান্ধব সবুজ জ্বালানিতে উদ্যোক্তাদের প্রবেশাধিকার বৃদ্ধি এবং রোগব্যাধির প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সুফল দেখা গেছে।

বার্তায় জানানো হয়, ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন’-এর আনুষ্ঠানিক সূচনা এই ক্ষেত্রে এক নতুন ও সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা করেছে। এই জোট সরকার, উন্নয়ন ব্যাংক, শিক্ষাবিদ-গবেষক (অ্যাকাডেমিয়া) এবং বেসরকারি খাতকে একত্রিত করবে। এর মাধ্যমে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে প্রয়োজনীয় অর্থায়ন ও দক্ষতার সংযোগ ঘটবে; যা উদ্ভাবনী ভাবনাকে রূপ দেবে বিনিয়োগে এবং উচ্চাকাঙ্ক্ষাকে পরিণত করবে বাস্তব পদক্ষেপে।

তবে মহাসচিব স্পষ্ট করে বলেন, এসব উদ্যোগ উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তি হলেও তা উত্তর-দক্ষিণ সহযোগিতা (নর্থ-সাউথ কো-অপারেশন) এগিয়ে নেওয়া এবং বৈষম্য কমানোর ক্ষেত্রে উন্নত দেশগুলোর যে দায়িত্ব রয়েছে, তা থেকে তাদের অব্যাহতি দেয় না।

বর্তমান বিশ্বের বিভাজন ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, এই সময়ে দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব বৈশ্বিক সংহতিকে পুনরুজ্জীবিত করার একটি বড় অনুঘটক হতে পারে। এটি সবাইকে মনে করিয়ে দেয় যে ঐক্যবদ্ধ থাকলে বিশ্ব সবসময়ই আরও বেশি শক্তিশালী।

দিবসটি পালনের পাশাপাশি যেকোনো স্থানে উদ্ভাবিত সমাধান যেন সর্বত্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারে, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সমতা, সমৃদ্ধি ও শান্তির লক্ষ্যে ভৌগোলিক সীমান্ত পেরিয়ে সবাইকে একতাবদ্ধ হওয়ার ডাক দেন জাতিসংঘ মহাসচিব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা