× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনীয় ড্রোন হামলা: রাশিয়ায় নিহত ৪, আহত প্রায় ৩০

আনাদোলু

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৪ পিএম

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা। ছবি: আনাদোলু

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা। ছবি: আনাদোলু

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর অঞ্চলের বন্দরনগরী নভোরোসিয়েস্কে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ক্রাসনোদরের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, “দুর্ভাগ্যবশত, একটি শিশুসহ চারজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া শহরে আরও ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।”

কনদ্রাতিয়েভ দাবি করেন, রুশ সামরিক বাহিনী এই অঞ্চলে একটি ‘ব্যাপক’ ড্রোন হামলা প্রতিহত করেছে। আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ইউক্রেন একচেটিয়াভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন ক্রাসনোদরের গভর্নর। তিনি জানান, হামলায় তিনটি বেসরকারি বাড়ি, পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন, একটি গির্জা এবং একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কনদ্রাতিয়েভ আরও বলেন, “ঘটনাস্থলে জরুরি ও উদ্ধারসেবা দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।” এ সময় তিনি জানান, সংলগ্ন আনাপা শহরে ড্রোনর ধ্বংসাবশেষে তিনটি বেসরকারি বাড়ি ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কেউ হতাহত হয়নি। এ ছাড়া অঞ্চলটির ক্রিমস্কি ও তেমরিউকস্কি জেলাতেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

এর আগে নভোরোসিয়েস্কের মেয়র আন্দ্রেই গভ্রাচেনকো জানান, ড্রোনর ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের এলাকা এবং একটি আবাসিক ভবনের কাছে পড়েছে। তবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ধরণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া এবং কৃষ্ণসাগরসহ মোট ১১টি অঞ্চলে ইউক্রেনের ৫৯৬টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

এই হামলা নিয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত কয়েকমাস ধরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের রসদ সরবরাহ কেন্দ্রগুলোর পাশাপাশি বন্দর ও জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে।

উভয় পক্ষই ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোতে হামলার কথা অস্বীকার করে আসছে। তাদের দাবি, তাদের হামলাগুলো কেবল সামরিক লক্ষ্যবস্তু বা সামরিক তৎপরতার সঙ্গে জড়িত সুবিধাদির ওপর পরিচালিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা