× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমতীরের অবৈধ ইসরায়েলি বসতির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২ পিএম

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: রয়টার্স

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মঙ্গলবার পার্লামেন্টে এ ঘোষণা দেন।

মিলিব্যান্ড জানান, পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো থেকে উৎপাদিত পণ্য যুক্তরাজ্যে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি বসতি সম্প্রসারণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা ব্যবস্থা চালু করা হবে।

হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে মিলিব্যান্ড বলেন, “বসতি সম্প্রসারণ ও এর ফলে সৃষ্ট মানবিক সংকট নিয়ে যুক্তরাজ্য আর শুধু উদ্বেগ প্রকাশ করে বা অন্যায়ের সমালোচনা করে বসে থাকতে পারে না। এখন দেশটির পদক্ষেপ নেওয়ার সময় এসেছে”।

তিনি বলেন, “আরও মানুষের দুর্ভোগ এবং দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংসের প্রক্রিয়ায় আমরা আর নীরব দর্শক হয়ে থাকব না”।

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে সমর্থন করে আসা দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের কথাও উল্লেখ করেন মিলিব্যান্ড। তবে ইসরায়েল এই সমাধানের বিরোধিতা করে আসছে।


যুক্তরাষ্ট্রের সমালোচনা

যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিটিশ পরিকল্পনার বিরোধিতা করেছেন। একই সঙ্গে ইসরায়েলের দুই মন্ত্রী যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জুলাইয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়া মিলিব্যান্ড জানান, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে মনে করে যুক্তরাজ্য। একই সঙ্গে পশ্চিম তীরের কিছু এলাকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূল চলছে বলেও ব্রিটিশ সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

তবে নতুন নিষেধাজ্ঞার ফলে দুই দেশের বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে বছরে প্রায় ৬ বিলিয়ন পাউন্ড (৮.১২ বিলিয়ন মার্কিন ডলার) বাণিজ্য হয়।

এখনও পরিষ্কার নয়, পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্য এবং ইসরায়েলের অন্যান্য অঞ্চলে উৎপাদিত পণ্যের মধ্যে যুক্তরাজ্য কীভাবে পার্থক্য করবে। ফলে নতুন আমদানি নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিস্তারিত প্রক্রিয়াও এখনও স্পষ্ট হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা