× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 

তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ বাস্তব পদক্ষেপ হতে পারে। খবর আনাদোলু এজেন্সির।

মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে সোমবার এসব কথা বলেন ল্যাভরভ।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০ বছরেরও বেশি সময় আগে রাশিয়া উপসাগরীয় দেশগুলোকে আরব রাজতন্ত্র ও ইরানসহ অঞ্চলটির জন্য একটি নিরাপত্তা ধারণা তৈরির লক্ষ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

ল্যাভরভ বলেন, তাদের মধ্যকার সম্পর্ক জটিল- এটি স্বীকার করেই আমরা এগিয়েছিলাম। আমাদের ধারণা ছিল, আমরা বৈঠক আয়োজন, পারস্পরিক অভিযোগ নিয়ে আলোচনা এবং কিছু আস্থা তৈরির পদক্ষেপে ঐকমত্যে পৌঁছাতে তাদের সহায়তা করব।

তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম, আরব লিগ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য একই সঙ্গে যুক্ত থাকলে এসব আলোচনা আয়োজন করা সহজ হবে।

ল্যাভরভ বলেন, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতিতে পরিবর্তন আসতে শুরু করে।

তিনি বলেন, কয়েক বছর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে চীনের উদ্যোগ এবং আমাদের সক্রিয় উৎসাহে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

ল্যাভরভ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উপস্থাপিত মক্কা চুক্তির কথা উল্লেখ করে তিনি এটিকে ‘সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষামূলক জোট’-এর একটি কাঠামো হিসেবে বর্ণনা করেন।

তিনি চুক্তিটির উদ্যোক্তারা জোর দিয়ে বলেছেন, উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশসহ অন্য দেশগুলোর জন্যও এর দরজা খোলা থাকবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিশরের কথা প্রায়ই বলা হয়। আমি নিশ্চিত, আলজেরিয়া আগ্রহ দেখালেও কোনো এক পর্যায়ে সেটিও ইতিবাচক প্রভাব ফেলবে।’ 

তিনি আরও বলেন, এ ধরনের কোনো কাঠামো যদি ইরান কীভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই শর্তগুলো নিয়েও ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলে আমার মনে হয় এটি আমাদের শুরুতে প্রণয়ন করা ধারণার দিকে যাওয়ার সবচেয়ে বাস্তব পদক্ষেপ হবে। আর এই প্রক্রিয়ায় রাশিয়া নেতৃত্বের ভূমিকায় থাকার চেষ্টা করবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা