× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৮ এএম

তুষারধস। ছবি: সংগৃহীত

তুষারধস। ছবি: সংগৃহীত

রাশিয়ার ককেশীয় অঞ্চলে তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

উত্তর ককেশাসের কাবারদিনো-বালকারিয়া অঞ্চলে স্থানীয় সময় রবিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত মিজিরগি থেকে তুষারধস হয়। তাতে আটকা পড়েন ৩৩ জন পর্বতারোহীর একটি দল।

জরুরি সেবা বিভাগ জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।

উদ্ধার ও তল্লাশি অভিযানে ৫০ জনের বেশি জরুরি সেবা কর্মী অংশ নেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং ফের তুষারধসের শঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা