× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৬ পিএম

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মিঝিরগি। এই পাহাড়েই নেমে এসেছে ভয়াবহ তুষারধস। ছবি: এনডিটিভি

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মিঝিরগি। এই পাহাড়েই নেমে এসেছে ভয়াবহ তুষারধস। ছবি: এনডিটিভি

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবার্ডিনো-বালকারিয়া এলাকায় এক ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 

স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জরুরি বিভাগ জানায়, উত্তর ককেশাস অঞ্চলের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মিঝিরগিতে স্থানীয় সময় রবিবার বিকেল পাঁচটার দিকে এ তুষারধস ঘটে। ঘটনার সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল ওই পাহাড়ে অবস্থান করছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ওই দলের ১০ জন পর্বতারোহী নিজ চেষ্টায় পাহাড় থেকে নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে ছয়জন আরোহী এখনো নিখোঁজ রয়েছেন। তাদের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিখোঁজদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

বর্তমানে ৫০ জনের বেশি উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং আবারও তুষারধসের প্রবল ঝুঁকির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা