× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১৩৫৫, নিখোঁজ ৫ হাজার

কাঠমান্ডু পোস্ট

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১ পিএম

নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢাকা বাড়িঘর। ছবি: রয়টার্স

নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢাকা বাড়িঘর। ছবি: রয়টার্স

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৫ জনে দাঁড়িয়েছে। 

সোমবার নেপাল সরকারের প্রকাশিত সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, দুর্যোগের পর এখনো প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, গত আগস্টের শেষ দিকে শুরু হওয়া এই বন্যায় ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৫৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতওয়ান জেলায়, সেখানে ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পূর্ব নাওয়ালপরাসি ও পশ্চিম নাওয়ালপরাসিতে যথাক্রমে ২২২ ও ২২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

নিখোঁজদের তালিকায় বিদেশি পর্যটকও আছেন

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৯৯৬ জন। এর মধ্যে কেবল নুয়াকোট জেলা থেকেই ২ হাজার ৩৪০ জন এবং রাসুয়া থেকে ১ হাজার ৯৬৭ জন নিখোঁজ। নিখোঁজদের এই তালিকায় ৫৮৯ জন বিদেশি নাগরিক এবং নিরাপত্তা ও সরকারি বাহিনীর প্রায় ১০০ সদস্য রয়েছেন।

উদ্ধার অভিযান ও জরুরি সহায়তা

উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১৩ হাজার ৩৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্গম পার্বত্য এলাকাগুলোতে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন নেপালি সেনাবাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ২১ হাজারের বেশি সদস্য। হিমালয়ের বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছাতে হেলিকপ্টারই এখন প্রধান ভরসা। ত্রাণ ও জরুরি রসদ পৌঁছে দিতে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি হেলিকপ্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

দুর্গত জেলা ও পৌরসভাগুলোর জন্য ১৬ কোটি রুপি (১০ লাখ ৬০ হাজার ডলার) জরুরি তহবিল বরাদ্দ করেছে নেপাল সরকার। বাস্তুচ্যুত সাড়ে ৩ হাজার মানুষকে ৩৯টি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে এবং বন্যায় আহত ৬ হাজার ৬৭২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

যোগাযোগ সচল করার চেষ্টা

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করার কাজ চলছে। রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলায় বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক প্রায় ৯৮ শতাংশ সচল করা সম্ভব হয়েছে। তবে মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, দুর্গম এলাকাগুলোতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ভারি সরঞ্জাম ও পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা