× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে সেনা অভিযানে নিহত ২০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৪ পিএম

পাকিস্তানে সেনা অভিযান। ফাইল ছবি/ডন

পাকিস্তানে সেনা অভিযান। ফাইল ছবি/ডন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একাধিক সামরিক অভিযানে অন্তত ২০ জনের বেশি নিহত হয়েছে। 

গত ৩ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযান চালানো হয় বলে রবিবার দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) জানিয়েছে। খবর ডনের।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, নিহত সন্ত্রাসীরা ভারতের মদদপুষ্ট এবং তারা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের রাতে উত্তর ওয়াজিরিস্তানে আফগানিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৫ জনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। পরে একই এলাকায় আরও একটি দলের অনুপ্রবেশ রুখে দিয়ে সাতজনকে এবং কোহাট ও ডেরা ইসমাইল খানে পৃথক দুই যৌথ অভিযানে আরও চার সন্ত্রাসীকে হত্যা করা হয়।

খবরে বলা হয়েছে, অনুপ্রবেশের এসব ঘটনার জেরে আফগান তালেবান সরকারের কড়া সমালোচনা করেছে পাকিস্তান সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ঠেকাতে আফগান তালেবান সরকারের চরম ব্যর্থতা আরও একবার প্রমাণিত হলো। তারা কার্যকরভাবে সীমান্ত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন চুক্তির বাধ্যবাধকতা পূরণে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে।

দেশ থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করতে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর এই চিরুনি তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা