× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিসরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

বিবিসি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

অপরাধবিষয়ক জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’-এর উপস্থাপক সারাহ খলিফা। ছবি: সারাহ খলিফা ইনস্টাগ্রাম

অপরাধবিষয়ক জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’-এর উপস্থাপক সারাহ খলিফা। ছবি: সারাহ খলিফা ইনস্টাগ্রাম

মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। চাঞ্চল্যকর এই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র ‘আল-আহরাম’ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩৯ বছর বয়সী সারাহ খলিফা ও অন্য দণ্ডপ্রাপ্তরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল আমদানি করে স্থানীয় বাজারে বিক্রি করত। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

সারাহ খলিফা মিসরে অত্যন্ত পরিচিত মুখ। তিনি দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘মিশন ইমপসিবল’ নামক একটি অপরাধবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তবে মামলার শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

আদালত সূত্র জানায়, গত মাসেই এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল। তবে মিসরের প্রচলিত আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ‘গ্র্যান্ড মুফতি’র মতামত নেওয়া বাধ্যতামূলক। গ্র্যান্ড মুফতির আইনি ও ধর্মীয় মতামত পাওয়ার পর রবিবার আদালত চূড়ান্ত এই রায় নিশ্চিত করেন।

বিচার চলাকালীন প্রসিকিউটররা আদালতকে জানান, আসামিদের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডিজিটাল তথ্য-প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ক্লিপ ও কথোপকথন আদালতে উপস্থাপন করা হয়। মামলায় প্রায় ২০ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

এদিকে সারাহ খলিফার আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। রাষ্ট্র পরিচালিত পত্রিকা ‘আখবার আল-ইউম’কে সারাহ খলিফা বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে ছবি তোলার আগ পর্যন্ত তিনি কখনোই মাদক দেখেননি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের এক প্রতিবেদন অনুযায়ী, ওই বছর মিসরে প্রায় ৪৯২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ২৩ জনের দণ্ড কার্যকর করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা