× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে বন্যা

ধ্বংসস্তূপে চাপা পড়া বাড়ি থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫২ পিএম

উদ্ধার করার পর চন্দিকা শ্রেষ্ঠাকে পানি পান করাচ্ছেন উদ্ধোরকর্মীরা। ছবি: কাঠমান্ডু পোস্ট

উদ্ধার করার পর চন্দিকা শ্রেষ্ঠাকে পানি পান করাচ্ছেন উদ্ধোরকর্মীরা। ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপালের নুয়াকোটের বেত্রাবতীতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা একটি বাড়ির ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী।

বাহিনীর ভাষ্য অনুযায়ী, চন্দিকা শ্রেষ্ঠাকে শনিবার বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ওই বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। যে বাড়িটির মালিক আনন্দ শ্রেষ্ঠা নামে এক ব্যক্তি।

পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে সশস্ত্র পুলিশ বাহিনীর ৯ সদস্যের একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

নেপালের গণ্যমাধ্যম কাঠমুন্ডু পোস্ট শনিবার এসব তথ্য জানানো হয়েছে।

উদ্ধারের পর শ্রেষ্ঠাকে প্রাথমিক চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ত্রিশুলির নেপালি সেনাবাহিনীর মৈথিলী ব্যারাকে নেওয়া হয়।

এ বিষয়ে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রয়োজন হলে ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়া হবে।

ভোটেকোশি বন্যার ১১তম দিনে এ উদ্ধার অভিযান চালানো হয়। ওই বন্যায় বেশ কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং হাজারো মানুষ নিখোঁজ হন।

২৬ আগস্ট শুরু হওয়া ভয়াবহ বন্যা ও আকস্মিক প্লাবনে নেপালের নুয়াকোট ও রাসুয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে। বন্যায় বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে এবং হাজারো মানুষ নিখোঁজ হয়েছেন।

সরকারি প্রাথমিক পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগে প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

এদিকে ধ্বংসস্তূপ, কাদামাটি ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত থাকায় দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও কঠিন পরিস্থিতির মধ্যে চলছে। এমন সময়ে দীর্ঘ ১০ দিন পর একজন নারীকে জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধারকর্মী ও স্বজনদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা