× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে বন্যা

১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১২ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৩ পিএম

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

নেপালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী জানিয়েছে, আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম লুহাইতাও। যৌথ উদ্ধারকারী দলের সদস্যরা সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতরে তাকে খুঁজে পান। পরে নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত দলটি তাকে জীবিত অবস্থায় সুড়ঙ্গ থেকে বের করে আনে।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট জানান, উদ্ধারের পর লুহাইতাওকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

ভয়াবহ ভোটেকোশি বন্যার পর আপার ত্রিশূলী-১ প্রকল্প এলাকায় আরও কয়েকজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা