× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্কের স্কুলে ১ বছরের জন্য নিষিদ্ধ এআই

রয়টার্স

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৮ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি প্রাথমিক ও নিম্ন-মাধ্যমিক সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে এক বছরের সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে শহরটির কর্তৃপক্ষ। শ্রেণীকক্ষে প্রযুক্তি নির্ভরতা কমিয়ে মানবিক যোগাযোগ ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দেশটির বৃহত্তম এ স্কুল ডিস্ট্রিক্টে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউ ইয়র্কের স্কুল ডিস্ট্রিক্টের এ সিদ্ধান্তকে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে এ পর্যন্ত নেওয়া সবচেয়ে কঠোর বা বিধিনিষেধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই নীতির আওতায় অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ লাখ সরকারি স্কুল শিক্ষার্থী থাকবে। তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ পাবে।

এদিকে লস অ্যাঞ্জেলেসসহ অন্যান্য বেশ কয়েকটি ডিস্ট্রিক্ট বলেছে, তারাও শ্রেণীকক্ষে এআই ব্যবহারের বর্তমান নীতিমালা পর্যালোচনা করে দেখছে।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, শহরের স্কুলগুলোতে বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০টি শিক্ষামূলক এআই টুলের ব্যবহার বন্ধ রাখা হবে।

মামদানি বলেন, “শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য শিক্ষক এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রয়োজন। সহপাঠীদের সঙ্গে কাজ করা, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং কঠিন সমস্যার সমাধান নিজেরা করার মতো দক্ষতা তাদের গড়ে তুলতে হবে।”

তবে গুগল, অ্যানথ্রপিক ও মাইক্রোসফটের মতো বড় এআই প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

তবে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ পাবে। অন্যদিকে পাঠ পরিকল্পনা প্রস্তুত করা ও সময়সূচি তৈরির মতো দাপ্তরিক কাজে শিক্ষকদের এআই ব্যবহারের অনুমতি থাকছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা