× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাকে হত্যা করতে চেয়েছিলেন আল্লামা খাদিম: তসলিমা নাসরিন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১৫:৫০ পিএম

লেখিকা তসলিমা নাসরিন

লেখিকা তসলিমা নাসরিন

লেখিকা তসলিমা নাসরিন দাবি করেছেন, ধর্মের নামে তাকে হত্যা করতে চেয়েছিলেন পাকিস্তানের কট্টর ডানপন্থি নেতা আল্লামা খাদিম হুসাইন রিজভি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ আগস্ট) লেখিকা এক টুইট বার্তায় এ দাবি করেন।

টুইটে তিনি আল্লামা খাদিম হুসাইন রিজভির একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। তাতে লেখেন, এই ধর্মীয় নেতা ইসলামের নামে আমাকে হত্যা করতে চেয়েছিলেন এবং পাকিস্তানের অন্যান্য কট্টরপন্থিদের উস্কানি দেন, যেন তারা আমাকে খুন করে।

তসলিমা বলেন, 'তিনি (রিজভি) আমার বই পড়েছেন বলে দাবি করেছেন কিন্তু আমার তা মনে হয় না। তিনি মিথ্যা বলেছেন।'

খাদিম হুসাইন রিজভি ধর্মভিত্তিক রাজনীতি করেন। তেহেরিক-ই-লাব্বাইক পাকিস্তান নামক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি তিনি।

গত সপ্তাহে লেখক সালমান রুশদির ওপর হামলার পর তসলিমা নাসরিন বলেছিলেন তাকেও হত্যার চেষ্টা করা হতে পারে।

তসলিমা বলেন, তারা আমাকে হত্যার জন্য অনেক আগেই ফতোয়া জারি করেছিলেন। সেটা তারা এখনো ভোলেননি, ভুলবেও না। তারা সুযোগ পেলেই আমাকে খুন করে ফেলবেন।

নারী নিপীড়ন এবং ধর্মের সমালোচনা নিয়ে লেখালেখির জন্য পরিচিত এবং সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। তার লেখা বেশকিছু বই বাংলাদেশ সরকার নিষিদ্ধ করে। ১৯৯৪ সাল থেকে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে দশ বছরেরও বেশি সময় বসবাস করার পর তিনি ২০০৪ সালে ভারতে চলে আসেন।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা