× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ১৬৩ বছরে এমনটি আর ঘটেনি, হাউসের স্পিকার নির্বাচনে ১২ বার ভোট

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ২০:৪৮ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৫:১০ পিএম

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকারের চেয়ার চার দিন ধরে শূন্য পড়ে আছে। ৫ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকারের চেয়ার চার দিন ধরে শূন্য পড়ে আছে। ৫ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট বা কংগ্রেসে ১৮৫৯ সালের পর এমনটি আর ঘটেনি। ১৬৩ বছর আগে ওই সময় গৃহযুদ্ধের প্রাক্কালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস) স্পিকার নির্বাচন করতে সর্বশেষ ১১ বার ভোট দিয়েছিল। এবার বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে ১১ বার ভোটাভুটির পরেও নতুন স্পিকার নির্বাচন করতে পারেননি হাউস সদস্যরা। চতুর্থ দিনে হাউসের স্পিকার নির্বাচন করতে শুক্রবার ১২ বারের মতো ভোট দেবেন তারা। 

গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হাউসের মোট ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকান পার্টি পায় ২২২টি আসন। ডেমোক্র্যাটিক পার্টি পায় ২১২টি। সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় স্বাভাবিকভাবে স্পিকার হবেন রিপাবলিকের কোনো সদস্য। কিন্তু নিজেদের দ্বন্দ্বের কারণে পার্টিটির কোনো স্পিকারপ্রার্থী প্রয়োজনীয় ২১৮ ভোট পাচ্ছেন না। 

স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত রিপাবলিকের হাউস সদস্য কেভিন ম্যাকার্থি। বৃহস্পতিবারের (৫ জানুয়ারি) প্রথম দুই দফা ভোটে তিনি পান ২০১ ভোট। তৃতীয়বারে তা কমে ২০০-তে নেমে আসে। 

রিপাবলিকান পার্টির ২০ সদস্যের একটি জোট ম্যাকার্থির স্পিকার হওয়ার ঘোর বিরোধী। তাদের ধারণা, ম্যাকার্থি স্পিকার হলে অর্থনীতিসহ যুক্তরাষ্ট্রের সার্বিক অবস্থা আরও খারাপ হতে পারে। 

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এ অবস্থায় শুক্রবার (৬ জানুয়ারি) বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টার দিকে হাউসে ১২ বারের মতো ভোটাভুটি হওয়ার কথা। এবার পর্যাপ্ত ভোট নিশ্চিত করতে ম্যাকার্থি ও তার সমর্থকরা ইতোমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন। তাদের বিশ্বাস, এবার তারা ২১৮ ভোট নিশ্চিত করতে পারবেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাকার্থি সাংবাদিকদের বলেন, ‘নিবিড় আলোচনা চলছে। অনেকের মন গলেছে। আশা করি ভালো কিছু হবে।’ 

কেভিন ম্যাকার্থি। ছবি: সংগৃহীত 

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর সাধারণত ৩ জানুয়ারি প্রথম দফা ভোটেই স্পিকার নির্বাচন করে ফেলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। সর্বশেষ ১০০ বছর আগে ১৯২৩ সালে প্রথম দফায় স্পিকার নির্বাচিত করতে ব্যর্থ হয়েছিল মার্কিন প্রতিনিধি পরিষদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা