× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজ স্বজনদের জন্য নেপালে চলছে প্রতীকী শেষকৃত্য

ইউএনবি/এপি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৩ পিএম

ভয়াবহ বন্যায় নিখোঁজদের মৃত বলে ধারণা করে প্রতীকী শেষকৃত্য পালন করছেন স্বজনরা। ছবি: এএফপি

ভয়াবহ বন্যায় নিখোঁজদের মৃত বলে ধারণা করে প্রতীকী শেষকৃত্য পালন করছেন স্বজনরা। ছবি: এএফপি

নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় এখনও যারা নিখোঁজ রয়েছেন, তাদের আর জীবিত উদ্ধারের আশা পরিত্যাগ করেছেন স্বজনররা। এর পরিপ্রেক্ষিতে প্রতীকী শেষকৃত্য পালন করছেন শোকাস্তব্ধ নেপালবাসী।

নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি নুয়াকোটে নিখোঁজ স্বজনদের মৃত ধরে নিয়ে কয়েকটি পরিবার এ ধরনের প্রতীকী শেষকৃত্য পালন করেছে। হিন্দু ধর্মীয় রীতিতে দাহ গুরুত্বপূর্ণ শেষকৃত্য। স্বজনের মরদেহ না পেলেও এই আনুষ্ঠানিকতা পালন কিছু পরিবারের জন্য আধ্যাত্মিক স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নুয়াকোটের মুকুন্দ রিজাল জানান, তার কয়েকজন চাচাতো ভাই ও তাদের মেয়েদের এখনও সন্ধান পাওয়া যায়নি। এ কারণে পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে।

ত্রিশূলী নদীর তীরে এক পুরোহিত নিখোঁজ পরিবারের সদস্যদের প্রতীক হিসেবে খড় দিয়ে তৈরি অবয়ব তৈরি করেন। পরে সেগুলো ছোট ছোট কাঠের স্তূপ দিয়ে ঢেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রতীকী চিতাগুলোর চারপাশে হিন্দু দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন সামগ্রী রাখা হয় এবং স্বজনরা শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নেন।

নিখোঁজ পর্যটকদের কেউ কেউ যোগাযোগ করেছেন

এদিকে, আগে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত কয়েকজন বিদেশি পর্যটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।


নেপাল পর্যটন বোর্ডের মুখপাত্র সুনীল শর্মা জানিয়েছেন, আগে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত অন্তত আরও পাঁচ পর্যটক সাম্প্রতিক দিনগুলোতে ই-মেইল বা ফোনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পর ৩২৪ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে ৩৯টি দেশের আরও ৫৯০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ২০৪ জন নিহত এবং ৪ হাজার ২০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার জানান, দুর্যোগে নিখোঁজ অস্ট্রেলীয়দের সংখ্যা ৪৩ থেকে কমে ৩৮ জনে দাঁড়িয়েছে। রাতভর পাঁচজনকে নিরাপদ অবস্থায় শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকার জানিয়েছিল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য কয়েক দিনের মধ্যে ড্রোন পরিচালনাকারীদের একটি দল নেপালে পাঠানো হবে।

এদিকে, নেপালের কর্তৃপক্ষ উদ্ধার হওয়া মরদেহগুলো শনাক্ত না হওয়া পর্যন্ত অস্থায়ী কবরে দাফন করছে। নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে মরদেহ মিলিয়ে দেখতে ডিএনএ নমুনা সংরক্ষণ, মুখের বৈশিষ্ট্যের ছবি তোলা এবং অন্যান্য শনাক্তকারী তথ্য নথিভুক্ত করা হচ্ছে। পরে মরদেহ শনাক্ত হলে পরিবারের কাছে তা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা