× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কা-যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে পাকিস্তানি মাদক চক্রের ৪৬৩ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৩ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৩ পিএম

শ্রীলঙ্কা-যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে পাকিস্তানি মাদক চক্রের ৪৬৩ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী সংস্থার যৌথ অভিযানে পাকিস্তানভিত্তিক একটি মাদক চক্রের প্রায় আধা টন ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই পাকিস্তানি নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীলঙ্কা পুলিশের উপমহাপরিদর্শক অশোক ধর্মসেনা সাংবাদিকদের জানান, কলম্বো বন্দরে আসা একটি কনটেইনার থেকে ৪৬৩ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করা হয়। সপ্তাহান্তে কনটেইনারটি শ্রীলঙ্কায় পৌঁছানোর পর অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

কলম্বোয় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাথরুমের তোয়ালের মধ্যে অত্যন্ত কৌশলে মাদকগুলো লুকিয়ে রাখা হয়েছিল। শ্রীলঙ্কাকে ব্যবহার করে এসব মাদক আন্তর্জাতিক বাজারে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) কার্যালয় এবং শ্রীলঙ্কা পুলিশের নারকোটিক্স ব্যুরো যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ১৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত পাকিস্তান থেকে আসা কয়েকটি শিপিং কনটেইনারের গতিবিধি নজরদারির পর এই অভিযান চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, “সীমান্তপারের অপরাধী সংগঠনগুলোকে ভেঙে দিতে যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কার অংশীদারত্ব কতটা শক্তিশালী, এই অভিযান তারই প্রমাণ। এসব সংগঠন সন্ত্রাসে অর্থায়ন করে এবং দুই দেশের জনগোষ্ঠীর জন্য হুমকি সৃষ্টি করে।”

ধর্মসেনা জানান, সর্বশেষ মেথামফেটামিন উদ্ধারের ঘটনায় এক স্থানীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ২০২৫ সালের অক্টোবর থেকে শ্রীলঙ্কায় চলমান মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৪ টন অবৈধ মাদক জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা