× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১১:৫৩ এএম

 আইআরজিসি জানিয়েছে, রবিবার তাদের দুটি লক্ষ্যের মধ্যে একটি ছিল জর্ডানের আল আজরাক ঘাঁটি, যেখানে মার্কিন বিমান মোতায়েন রয়েছে। ছবি: রয়টার্স

আইআরজিসি জানিয়েছে, রবিবার তাদের দুটি লক্ষ্যের মধ্যে একটি ছিল জর্ডানের আল আজরাক ঘাঁটি, যেখানে মার্কিন বিমান মোতায়েন রয়েছে। ছবি: রয়টার্স

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে রবিবার যুক্তরাষ্ট্রের হামলার পর জর্ডানে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতেই এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের বিভিন্ন সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে রবিবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, ‘আগ্রাসীর শাস্তি’ নামে পরিচালিত যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।

জুলাইয়ের শেষ দিকের পর দুই পক্ষের মধ্যে এটিই প্রথম বড় ধরনের সামরিক উত্তেজনা।

আইআরজিসি দাবি করেছে, তাদের হামলায় মার্কিন ঘাঁটি দুটির কারিগরি ও মেরামত অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থানগুলো ধ্বংস হয়েছে। এতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলেও দাবি করা হয়।

আইআরজিসির হামলার ঘোষণার পরপরই জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সোমবার ভোরে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।’ তবে দুই ঘাঁটির কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি

ইরানের ফারস ও মেহর সংবাদ সংস্থা আইআরজিসির বরাত দিয়ে জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির ওপর একটি ‘দূরপাল্লার মার্কিন এমকিউ-৯ ড্রোন’ শনাক্ত করে তা ভূপাতিত করেছে। পরে ড্রোনটি উপসাগরে পড়ে যায়।

এদিকে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তেহরান যুদ্ধ চায় না। তবে কোনো ধরনের আগ্রাসনের মুখে ইরান ‘কখনোই চুপ করে থাকবে না’।

লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিল তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে ইরানি বাহিনী যাতে মাইন পেতে রাখতে না পারে, সে জন্য যুক্তরাষ্ট্র ‘সীমিত ও সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে। একই সঙ্গে হামলার জন্য ইরানকেই দায়ী করেছে তারা।

অন্যদিকে ইরানের ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, ‘মার্কিন-ইসরায়েলি শত্রুর’ হামলায় ইরানি সেনারা নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

এর আগেও একই ধরনের মার্কিন হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা