× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালের ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা আরও বেড়ে ৫৪৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৬:০৭ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৬ ১৭:৫৭ পিএম

বন্যার তোড়ে ঘরবাড়ি, সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায়। ছবি: রয়টার্স

বন্যার তোড়ে ঘরবাড়ি, সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায়। ছবি: রয়টার্স

নেপালে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৫৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

এই বন্যায় আহত হয়েছেন এক হাজার ৪৭৩ জন।

নেপাল পুলিশ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও উদ্ধারকাজে চার হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুয়াকোট জেলা থেকে অধিকাংশ মরদেহ উদ্ধার করা হলেও সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতওয়ান জেলায়।

এর আগে বুধবার সকালে উত্তর নেপালের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে হঠাৎ বন্যা আঘাত হানে। প্রবল স্রোতের সঙ্গে নেমে আসা পলিমাটি ও ধ্বংসাবশেষ ভোটেকোশি ও ত্রিশূলী নদীতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে।

বন্যার তোড়ে ঘরবাড়ি, সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায় এবং বহু এলাকার মানুষ ও পর্যটক দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

ত্রিশূলী নদী চিতওয়ানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে সেতি গান্ডাকি নদীতে মিশেছে। বিভিন্ন জেলার হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের তথ্য এখনও সমন্বয় করা হচ্ছে। ফলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়।

নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক পর্যটক ও ট্রেকার রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় এখনও ৬৬৭ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ১২৭ জন নেপালি।

এ পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে ৩১ বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আরও ১৮ জনের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে ট্যুরিজম বোর্ডটি।

নিখোঁজদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ে নেপাল ট্যুরিজম বোর্ড, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। 

উদ্ধার ও তল্লাশি অভিযানে মোতায়েন করা হয়েছে নেপালি সেনাবাহিনী, নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী। বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

সড়ক যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। হঠাৎ এ ভয়াবহ বন্যার কারণ এখনও তদন্তাধীন। কোনো আগাম সতর্কতা ছাড়াই আকস্মিক পানির ঢল নামায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাওয়ার পর্যাপ্ত সময় পাননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা