× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে বন্যায় নিহত বেড়ে ৪৬৯, উদ্ধার অভিযান চলছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১০:৩২ এএম

নেপালের নুয়াকোটে বিধ্বংসী বন্যার পর কাদা থেকে এক ব্যক্তি তার জিনিসপত্র উদ্ধার করছেন ছবি: রয়টার্স

নেপালের নুয়াকোটে বিধ্বংসী বন্যার পর কাদা থেকে এক ব্যক্তি তার জিনিসপত্র উদ্ধার করছেন ছবি: রয়টার্স

ভয়াবহ ভোটেকোশি বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। জীবিতদের উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে নদী ও ভাটির বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

উত্তর নেপালের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে বুধবার সকালে আকস্মিক এ বন্যা আঘাত হানে। প্রবল স্রোত ও পানির সঙ্গে নেমে আসা পলিমাটি ও ধ্বংসাবশেষ ভোটেকোশি ও ত্রিশূলী নদীতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। বন্যার স্রোতে ঘরবাড়ি, সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায়। অনেক এলাকার মানুষ ও পর্যটক দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

তবে বিভিন্ন জেলার হতাহত ও নিখোঁজের তথ্য এখনও সমন্বয় করা হচ্ছে। ফলে দুর্যোগের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক পর্যটক ও ট্রেকারও রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় এখনও ৬৬৭ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ, যাদের মধ্যে ১২৭ জন নেপালি। বুধবার সকালে বন্যার সময় রাসুয়া, নুয়াকোট ও ধাদিং এলাকায় অবস্থানরত বা ওইসব এলাকা দিয়ে যাতায়াতকারী পর্যটক ও ভ্রমণকারীদের অবস্থান যাচাই করা হচ্ছে।

নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে এ পর্যন্ত ৩১ বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন ভারতীয়, চারজন দক্ষিণ কোরীয়, দুজন মার্কিন, দুজন রুশ, দুজন ইতালীয়, একজন বুলগেরীয় ও একজন সুইস নাগরিক রয়েছেন। উদ্ধার হওয়া আরও ১৮ জনের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ পর্যটক ও ভ্রমণকারীদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ে নেপাল ট্যুরিজম বোর্ড, সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। এ কাজে ট্রাভেল এজেন্সি, ট্রেকিং কোম্পানি, গাইড, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

উদ্ধার ও তল্লাশি অভিযানে নেপালি সেনাবাহিনী, নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি স্থলপথে নদীর তীর ও ভাটির বিভিন্ন জনপদে নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে।

বন্যায় ওই অঞ্চলের সড়ক যোগাযোগসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।

হঠাৎ এত ভয়াবহ বন্যার কারণ এখনও তদন্তাধীন। হিমালয়ের পাদদেশে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই আকস্মিকভাবে পানির স্রোত নেমে আসে। অল্প সময়ের মধ্যেই তা ভোটেকোশি ও ত্রিশূলী নদীতে ছড়িয়ে পড়ে। ফলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য খুব বেশি সময় পাননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা